সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলায় নিহত মৎস্যজীবী - The News Lion

সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলায় নিহত মৎস্যজীবী

 


দি নিউজ লায়নঃ সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলায় নিহত মৎস্যজীবী এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বার বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা ঘটলো গত দেড় বছরে এটি রয়্যাল বেঙ্গলের ৭০ তম শিকার।  নিহত মৎস্যজীবীর নাম দীনবন্ধু মণ্ডল(৫১)। এদিকে জামাইবাবুর প্রাণ হারানোর খবর শুনে শোকে মৃত্যু হয়েছে ওই মৎস্যজীবীর শ্যালকের ও। এর আগে ১০ জুলাই সুন্দরবনের পঞ্চমুখানি জঙ্গল লাগোয়া কাপূরা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় নিখোঁজ হয়ে যান সবিতা সরদার (৪৫)। 


এর তিন দিন পর ১৩ জুলাই সুন্দরবনের ঝিলা জঙ্গল সংলগ্ন কাঁকসা খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান ধরণী মণ্ডল। দুটি ক্ষেত্রে বনদপ্তরের অনুমতি ছাড়াই জঙ্গলে প্রবেশ করেছিলেন মৎস্যজীবীরা বলে অভিযোগ। তবে দীনবন্ধু মণ্ডল বনদপ্তরের কাছ থেকে অনুমতি নিয়েই কাঁকড়া ধরতে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের ৫ নম্বর ঝিলা জঙ্গলে নোঙর করেছিলেন দীনবন্ধু এবং তার তিন সঙ্গী জঙ্গল ঘেঁষা নদীর তীরে।


 আচমকা  দীনবন্ধুর ওপ‍র ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা বাঘের মুখ থেকে দীনবন্ধুকে উদ্ধার করার জন্য নৌকোর বৈঠা আর কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের সঙ্গে লড়াই করে। দীর্ঘপ্রায় মিনিট চল্লিশ লড়াই করেও নিরুপায় হয়ে রণে ভঙ্গ দেয় তিন মৎস্যজীবী। বাঘ দিনবন্ধুকে নিয়ে গা ঢাকা দেয় জঙ্গলে। তিন সঙ্গী নৌকো নিয়ে ফিরে আসেন ২ নম্বর এমলিবাড়ি গ্রামের ঘাটে। এই খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই মৎস্যজীবীর শ্যালক। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। ওই মৎস্যজীবী  অনুমতি নিয়ে জঙ্গলে গিয়ে থাকলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.